টেকনাফে মোটাতাজাকরণ বড়ি সহ বিপুল পরিমান মিয়ানমার ঔষধ জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ প্রতিনিধি।
টেকনাফে মিয়ানমার হতে পাচার হয়ে আসার পথে মোজাতাজাকরণ বড়িসহ বিপুল পরিমান ঔষধ জব্দ করেছে বিজিবি। জব্দকৃত ঔষধের মূল্য ৬২ লাখ সাড়ে ৮১ হাজার টাকা। তবে এসময় পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে মিয়ানমার থেকে আমদানী নিষিদ্ধ ঔষধের চালান নিয়ে একব্যক্তি সদর ইউনিয়নের বরইতলী এলাকা দিয়ে আসার পথে বিজিবি টহল দল চ্যালেঞ্জ করে। এসময় পাচারকারী ঔষধের ব্যাগ ফেলে কেওড়া বনে পালিয়ে যায়।
জব্দ ঔষধের মধ্যে রয়েছে সাড়ে ৩হাজার পিচ ফিশ লিভার অয়েল ট্যাবলেট, ৪ হাজার পিচ ক্লোরোফেনামিন ট্যাবলেট, ভিটামিন বি কমপ্লেক্স ৪ হাজার পিচ, ২৩ হাজার পিচ সোডিমেন্ট ট্যাবলেট, ২৭ হাজার পিচ মোটা তাজাকরন ট্যাবলেট, ১৫ বোতল নানাফিট সিরাপ ও ১৩শ পিচ স্যুপ চামচ। বিজিবি ২ ব্যাটালিয়ন উপ অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান জব্দ ঔষধ টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে।