ফাঁসিয়াখালীতে রাস্তার ভগ্নদশা পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান : দরিদ্র প্রতিবন্ধীদের দিয়েছে নগদ টাকা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় গ্রামীণ জনপদের কয়েকটি রাস্তার ভগ্নদশা পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। বৃহস্পতিবার সকালে তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকার কয়েকটি গ্রামের রাস্তা-ঘাটের পরিস্থিতি ঘুরে দেখেন। এসময় তিনি স্থানীয় জনগনের সঙ্গে কুশল বিনিময়ও করেছেন।
ফাসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী জলদাশপাড়াসহ আশপাশের কয়েকটি এলাকার ক্ষতিগ্রস্থ রাস্তার বর্তমান অবস্থা পরিদর্শন শেষে উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী এসময় স্থানীয় গ্রামের অসহায় বেশ ক’জন প্রতিবন্ধী নারী-পুরুষকে ব্যক্তিগত তহবিল থেকে নগদ টাকা সহযোগিতা দেন।
পরিদর্শন এবং প্রতিবন্ধী নারী-পুরুষকে নগদ টাকা বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা পরিমল বড়–য়া, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের স্থানীয় সাবেক মেম্বার কামাল উদ্দিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের অসংখ্য নেতাকর্মী এবং এলাকাবাসি।
চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালীসহ আশপাশ এলাকার গ্রামীণ জনপদের কয়েকটি রাস্তা ভেঙ্গে জনগনের চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় জনগনের আহবানে ওই এলাকায় গিয়ে রাস্তার ভগ্নদশা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ রাস্তাসমুহ দ্রæত মেরামতের জন্য উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় সভায় উপস্থাপন করা হবে। যাতে জনগনের দুর্ভোগ লাগবে রাস্তাসমুহ মেরামত তরান্বিত করা যায়।
তিনি বলেন, রাস্তা-ঘাটের পরিস্থিতি পরিদর্শন শেষে স্থানীয় জনগনের সঙ্গে কুশল বিনিময় করেছি। এসময় স্থানীয় জনসাধারণ সরকারিভাবে বিভিন্ন ধরণের সহায়তা দেয়া হলেও তাঁরা তা থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানিয়েছে। আমি তাদেরকে আশ^াস দিয়েছি, আগামীতে সবধরণের সরকারি সহায়তা প্রাপ্তিতে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এসময় স্থানীয় গ্রামের অসহায় বেশ ক’জন প্রতিবন্ধী নারী-পুরুষকে আমরা ব্যক্তিগত তহবিল থেকে নগদ টাকা সহযোগিতা দিয়েছি। #