টেকনাফে ইয়াবা ও অস্ত্রসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

খাঁন মাহমুদ আইউব : গ্রেফতার এড়াতে দ্বীর্ঘদিন পালিয়ে বেড়ালেও একাধিক মাদক মামলার আসামী হারুন ১০হাজার ইয়াবা, অস্ত্র ও গুলিসহ পুলিশের হাতে আটক হয়েছে।

(শনিবার) ৮ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১ টায় টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া থেকে টেকনাফ থানা পুলিশ তাকে আটক করে। ধৃত হারুন উপজেলার সাবরাং কমিউনিটি পুলিশের সাবেক সাধারণ সম্পাদক সব্বির আহম্মদ উরফে সব্বির মেম্বারের ছেলে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় অস্ত্র ও মাদক মামলা ১৬(০২)২০ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার এসআই সাব্বির আহম্মদ।

পুলিশ সূত্র জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে হাবিরছড়া এলাকায় ক্রিকেট মাঠ থেকে ইয়াবা ডন হারুনকে ১দেশীয় তৈরী অস্ত্র ও ৩রাউন্ড তাজা কার্তুজসহ আটক করা হয়। আটক পরবর্তী জিজ্ঞাসাবাদে তার তথ্য মতে সিকদারপাড়াস্থ তার বাবার মালিকানাধীন মসলার মিল থেকে ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।