অজুহাত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সাইফুল ইসলাম :

হু হু করে বাড়ছে দেশে করোনা রোগী বেশ!

মানছে না কেউ সামাজিক দূরত্ব,
মানছে না কেউ সরকারি বিধি-নিষেধ।

মানুষ যদি সচেতন না হয়,
তবে কপালে আছে বড় বিপদ।

লোকে বলে ঘরে থাকলে খাব কী,
মেম্বার চেয়ারম্যান মোদের পেটের খবর রাখে কী?

আছে তাদের হরেক রকম অজুহাত,
বাঁচতে হলে ছাড়তে হবে এমন সব বদ অভ্যাস।

নিজে বাঁচলে, বাঁচবে পরিবার
বাঁচবে সমাজ ও প্রিয় স্বদেশ।

মহামারী করোনা যেন,করে না মোদের সবিশেষ।