নয়াপাড়া ক্যাম্পে ফুড কার্ড নিয়ে রোহিঙ্গা নারীদের ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের ফাঁকাগুলিবর্ষণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে নতুন এবং পুরাতন রোহিঙ্গাদের মধ্যে ফুডকার্ডে বৈষম্য না রাখায় রেশন গ্রহণ বন্ধ থাকায় উত্তেজনা বিরাজ করছে। রোহিঙ্গা নারীদের মধ্যে দফায় দফায় উত্তেজনা থামাতে গিয়েই ক্যাম্পে দায়িত্বরত পুলিশ সদস্যরা ইট-পাটকেল হামলার শিকার হয়ে ১০/১২জন আহত হয়েছে। এসময় পরিস্থিতি থামাতে পুলিশ ৫ রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করেন।
219358202 548436063097541 2402190668737903536 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
১লা আগষ্ট ভোর হতে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে ফুড কার্ড ইস্যুকে কেন্দ্র করে রোহিঙ্গা নারীরা ক্যাম্পের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকে । এপিবিএন সদস্যরা উশৃংখল রোহিঙ্গা নারীদের শান্ত করার চেষ্টা করে। রোহিঙ্গা নারীরা এতে শান্ত না হয়ে দফায় দফায় বিভিন্ন স্পটে ইট-পাটকেল মেরে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। তারা এক পর্যায়ে সংঘবদ্ধ হয়ে অতর্কিতে পুলিশের উপর ইট পাটকেল মেরে ধস্তাধস্তি শুরু করে পুলিশের অস্ত্র টানা হেচড়া শুরু করলে পুলিশ জানমাল রক্ষায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ৫ রাউন্ড উপরের দিকে শর্ট গানের গুলি করে। এতে রোহিঙ্গা নারীরা ছত্র ভংগ হয়ে পালিয়ে যায়। ইট পাটকেলের আঘাতে এপিবিএন এর ১০/১২ জন সদস্য আহত হয়। এরপর ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক হয়ে পড়ে।
সাধারণ মানুষের ধারণা, কোন একটি মহল রোহিঙ্গা নারী-পুরুষদের প্ররোচনা দিয়ে ক্যাম্পে উৎশৃংখল পরিস্থিতি সৃষ্টির পায়তারা চালাচ্ছে। এই ব্যাপারে আইন-শৃংখলা বাহিনীর কঠোর অবস্থান জরুরী।
এই ব্যাপারে ১৬এপিবিএন অধিনায়ক এসপি মো: তারিকুল ইসলাম তারিক জানান, উক্ত বিষয়ে আগামীকাল RRRC, UNCHR ও রোহিঙ্গা প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।