টেকনাফে ভারত থেকে আসা ৪ রোহিঙ্গা আইএমওর তত্ত্বাবধানে হোমকোয়ারেন্টাইনে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : ভারত থেকে পালিয়ে ফিরে এসে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের আশ্রয় নেওয়া ৪জনের রোহিঙ্গা পরিবারকে হোম কোয়ারেটাইনে নিয়েছে আইওএম।
২৩মার্চ বিকাল ৩টারদিকে টেকনাফের লেদা এলএমএস ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের ১৫৬নং রোমের বাসিন্দা মোস্তাক আহমদের পুত্র ভারত থেকে আসা মোঃ সাদেক (২৫), সাদেকের স্ত্রী হোসনে আরা (২৩),৩বছরের শিশু পারভেজ ও ১০ মাসের সাজেদাকে আইওএমর প্রোটেকশন টিম উদ্ধার করে কুতুপালং তাদের নিজস্ব হোম কোয়ারেন্টাইনে নিয়ে যায়।
লেদা রোহিঙ্গা বস্তির রোহিঙ্গারা জানায়, গত ২২ মার্চ রাত ৮টারদিকে ভারত থেকে পালিয়ে আসা মোঃ সাদেক (২৫), সাদেকের স্ত্রী হোসনে আরা (২৩), ৩ বছরের শিশু পারভেজ ও ১০ মাসের সাজেদা গোপনে এসে লেদা রোহিঙ্গা বস্তির বাপের বাড়িতে আশ্রয় নেয়। সকালে বিষয়টি রোহিঙ্গা নেতৃবৃন্দের কানে এলে ক্যাম্প প্রশাসন, আইন-শৃংখলা বাহিনী ও আইওএম কর্তৃপক্ষকে অবহিত করা হয়। তারা যৌথভাবে ভারত ফেরত এই রোহিঙ্গা পরিবারকে দ্রুত হোম কোয়ারেন্টাইনে প্রেরণ করেন।
বস্তির চেয়ারম্যান ভারত থেকে আসা ৪জনের রোহিঙ্গা পরিবারকে হোমকোয়ারেন্টাইনে নেওয়ার সত্যতা স্বীকার করেন।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম সাইফ জানান, রোহিঙ্গা পরিবারের এই চার সদস্য আইএমও হাসপাতালের মাধ্যমে হোমকোয়ারেন্টাইনে রয়েছে বলে নিশ্চিত করেন।
এদিকে ক্যাম্প ছেড়ে রোহিঙ্গাদের বাহিরে গমন আবার ফিরে আসা এবং সীমান্ত অতিক্রম করে এখনো লোকজন যাতায়াত এবং সীমান্ত পরিস্থিতি ও রোহিঙ্গা নিয়ন্ত্রণের বিষয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছে।