বার্তা পরিবেশক : জাতীয় বই উৎসবে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত হয়ে উঠেছে। ১জানুয়ারী সকাল সাড়ে ১১টায় হ্নীলা হাইস্কুল প্রাঙ্গনে জাতীয় বই উৎসবের বই বিতরণ উপলক্ষ্যে এক অনুষ্ঠান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও তরুণ রাজনীতিবিদ মাহাবুব মোরশেদ। এসময় তিনি বলেন,বর্তমান সরকার দেশের সর্বস্তরের শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে সারাদেশে একযোগে বিনামূল্যে বই বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই আপনাদের ছেলে-মেয়েদের স্কুলে পাঠিয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলুন। এখন দেশ অর্থনৈতিকভাবে দরিদ্র হলেও সরকারের প্রচেষ্টা এবং শিক্ষার আলোয় আলোকিত আপনাদের সন্তানেরাই একদিন এদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এতে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ডাঃ সাইফ উদ্দিন খালেদ, বেলাল উদ্দিন, স্কুল শিক্ষক মৌলভী আবুল হোসেন ফেরদৌসী, শ্বেতলাল চন্দ্র দাশ, কামাল আহমদ, কায়সার হেলাল, নুরুল হোছাইন ভুট্টো, মনোয়ার হোসেন, শাহ আজিজ, নুসরাত ফাতেমা, মাঈন উদ্দিন মিল্কী, আব্দু রাজ্জাক, নাছির কামাল, প্রবাাল শর্মা, সাহিদুর রহমান, নুরুল আলম, মঈনুল হাসান, দেলোয়ার হোসেন মনজুর, আজিজা আক্তার প্রমূখ। বই বিতরণ উৎসবে অত্র স্কুলে প্রায় দেড় হাজার শিক্ষার্থীদের মধ্যে পর্যায়ক্রমে বই বিতরণ শুরু হয়। বছরের প্রথম দিনে বিনামূল্যে বই পাওয়ার পর উল্লাস প্রকাশ করছেন উত্তীর্ণ ও নবাগত শিক্ষার্থীরা। এসময় স্কুল আঙ্গিনায় নতুন এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। 
