নিজস্ব প্রতিনিধি।
টেকনাফে জবরদখল উচ্ছেদ করে কোটি টাকা মূল্যের ৪ একর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ।
শুক্রবার টেকনাফ পৌরসভার নাইট্যপাড়া ঝর্ণা এলাকা ও সদর ইউনিয়নের মাঠ পাড়া পাহাড়ী এলাকায় অবৈধ এ দখল উচ্ছেদ করা হয়।
টেকনাফ রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. মনিরুজ্জামান ও টেকনাফ বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমদের নেতৃত্বে বনবিভাগ ও সিপিজি সদস্যরা এ অভিযানে অংশ নেন।

এসময় নাইট্যংপাড়া ঝণা এলাকায় অবৈধভাবে দখল করে টিনের ঘর ভেঙ্গে দেয়া হয় এবং প্রায় এক একর বনভূমি উদ্ধার করা হয়। প্রধান সড়কের পাশে এই জমির মূল্য কয়েক কোটি টাকা বলে জানায় বনবিভাগ। একটি অসাধু চক্র ভূয়া দলিল তৈরী করে বনের জমি দখলের পায়তারা চালাচ্ছে বলে জানায় বনবিভাগ।
পরে সদর ইউনিয়নের মাঠ পাড়া এলাকায় অভিযান চালিয়ে মো শফির দখলে থাকা ৩টি পানের বরজ ও একটি অবৈধ বসতি উচ্ছেদ করা হয়।
