হোয়াইক্যংয়ে নির্বাচনী জনসভায় অধ্যাপক মোহাম্মদ আলী : আপনাদের দোয়া ও ভালবাসায় নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবেনা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : হোয়াইক্যংয়ে নির্বাচনী জনসভায় নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রতি আপনাদের ভালবাসায় আমি ঋণী। আপনাদের দেওয়া ভোটে আমি নির্বাচিত হলে সুষম উন্নয়ন ও সেবার মাধ্যমে আপনাদের এই ভালবাসার প্রতিদান দিতে চাই। এই নৌকা প্রতীক দিয়ে জননেত্রী শেখ হাসিনা আপনাদের দরবারে পাঠিয়েছে। আমি আশাকরি আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটটি নৌকা মার্কায় প্রদান করে জননেত্রীর এই ভালবাসার প্রতিদান দেবেন। আপনাদের দোয়া ও ভালবাসা সাথে থাকলে ইনশাল্লাহ নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবেনা।
১২ মার্চ রাত ৮টায় উপজেলার হোয়াইক্যং মিনাবাজারে নৌকা প্রতীকের সমর্থনে এক নির্বাচনী জনসভা স্থানীয় ইউপি মেম্বার শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হাফেজ আবুল হোছনের কোরআন তেলোয়াত এবং আবু ছিদ্দিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা রশিদ আহমদ, সাবেক সাংসদ আলহাজ্ব গফুর মিয়া চৌধুরীর পুত্র মাঈন উদ্দিন চৌধুরী, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হারুন অর রশিদ সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্নআহবায়ক মাষ্টার ফরিদুল আলম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আবুল হোছন, হ্নীলা ইউপির সাবেক মেম্বার হাজী দিলদার আহমদ, আলহাজ্ব আলী আহমদ। বক্তব্য রাখেন হোয়াইক্যং ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক লুৎফুর রহামান সিকদার প্রমুখ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মোঃ জাকারিয়া,উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নবী হোসাইন, সদস্য গোলাম আকবর মেম্বার ও আজিজুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলমগীর চৌধুরী, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রফিক, হোয়াইক্যং দক্ষিণ শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম রবি, ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল সিকদারসহ বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ও বক্তারা, নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে উপস্থিত ভোটারদের প্রতি এসব কথা বলেন।