লংকার বিরুদ্ধে ওডিআই সিরিজ জয়ের অপেক্ষা বাড়ালো বৃষ্টি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : মুশফিকুর রহীমের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ২৪৭ রানের টার্গেটদেয় বাংলাদেশ। সাকিব, মিরাজ ও মোস্তাফিজের কার্যকর বোলিংয়ে বাংলাদেশ যখন জয় দেখছিলো। ঠিক তখন বেরসিক বৃষ্টি বাধা হয়ে দাড়ায়। মিরপুরে তৃতীয় দফা বৃষ্টির আগে টাইগারদের প্রয়োজন মাত্র ১ উইকেট। ১২ ওভারে শ্রীলঙ্কার জিততে দরকার ১২১ রান। যা কিনা প্রায় অসম্ভব!
যদি বৃষ্টিতে খেলা আর মাঠে নাও গড়ায় তুবও জয় পাবে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচে আগেই জিতে নিবে ২- তে।

এদিন আগে ব্যাট করতে নেমে মুশফিকুর রহীমের সেঞ্চুরির পরও ২৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ। তবে মিরপুরে উইকেটে ২৪৬ রানকে বড় স্কোর বানিয়ে ফেলেন বাংলাদেশের বোলাররা।

শুরুটা করেন অভিষিক্ত শরিফুল ইসলাম। বাকী কাজটা করেন মিরাজ, মোস্তাফিজ ও সাকিব। আগের ম্যাচের চার উইকেট নেয়া মিরাজ গতকাল ২৮ রানে নেন ৩ উইকেট। তিন উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। সাকিব ঝুলিতে ভরেছেন ২ উইকেট।

বাংলাদেশের দেয়া ২৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নামা লঙ্কান ইনিংসে প্রথম আঘাত হানে অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম। নিজের তৃতীয় ওভারে শ্রীলঙ্কা অধিনায়ক কুশল পেরেরাকে তুলেনেন এই বাঁহাতি পেসার। মিড অনে তাঁর ক্যাচ নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ওয়ানডে অভিষেকেই উইকেটের দেখা পেলেন শরিফুল। পেরেরা যখন আউট হন তখন শ্রীলঙ্কার সংগ্রহ ছিলো ২৪ রান।

১৩তম ওভারে স্পিনার মেহেদী হাসান মিরাজকে আবারও আক্রমণে নিয়ে আসেন তামিম। এই ওভারে ৩ রান দেন তিনি। শ্রীলঙ্কার দলীয় সংগ্রহ পঞ্চাশ পেরিয়েছে। ১৩ ওভার শেষে ১ উইকেটে ৫১ রান তুলেছে শ্রীলঙ্কা। বড় জুটি গড়ার চেষ্টা করছেন নিশাঙ্কা ও গুনাতিলকা। তখনই গুনাতিলকাকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন মোস্তাফিজুর রহমান। সাকিবের ক্যাচে পরিনত হওয়ার আগে ২৪ রান করেন এই ওপেনিং ব্যাটসম্যান। এরপর মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসানের এদের ঘূর্ণিতে ১০০ রানের আগে ছয় উইকেট হারিয়ে বসে সফরকারীরা। শেষ দিকে মোস্তাফিজ তিন উইকেট তুলে নিলে জয়ের খুব কাছে চলে যায় বাংলাদেশ। ঠিক তখনই বৃষ্টি নামে। এর আগে বাংলাদেশ ইনিংসে দু’দফা বৃষ্টি হানা দিয়েছিলো।