প্রেস ব্রিফিংয়ে হুইপ সাইমুম সরওয়ার কমল ; কক্সবাজারে বড়ো ধরনের নাশকতার পরিকল্পনা ছিল জেলায় নাশকতা প্রতিরোধ কমিটি গঠন

লেখক: নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশ: ২ years ago

কক্সবাজারে বিমান বন্দর ডিসি অফিস জেলা কারাগার আইকনিক রেল স্টেশন সহ গুরুত্বপূর্ণ স্হাপনা গান পাউডার দিয়ে জালিয়ে দেয়ার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল। কিন্তু কক্সবাজারের ছাত্র জনতা নাশকতা সৃষ্টিকারীদের এই পরিকল্পনা প্রতিহত করে দেয়।

 

কক্সবাজারে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়ে হুইপ সাইমুম সরওয়ার কমল বলেন ছাত্র সমাজের মধ্যে একটি বিচ্ছিন্ন অংশ যারা শিবির এবং বিএনপি’র রাজনীতির সাথে জড়িত তারা কক্সবাজারে সাধারণ ছাত্রদের ব্যবহার করে নাশকতার পথে চলে যায়। তাদের দিয়ে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে।

হুইপ বলেন, সেদিন সাধারণ ছাত্রসমাজ এগিয়ে না আসলে কক্সবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা আগুন দিয়ে জ্বালিয়ে দিত নাশকতাকারীরা। এসব অগ্নিসংযোগ করতে গিয়ে তারা গান পাউডার ব্যবহার করেছে।

 

কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে কক্সবাজারের ১৪ দলীয় জোটের উদ্যোগে নাশকতা প্রতিরোধ কমিটির  আত্মপ্রকাশ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি ১৪ দলীয় জোটের নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে ২০১ সদস্য বিশিষ্ট জেলা নাশকতা প্রতিরোধ কমিটির গঠনের কথা ঘোষণা করেন।  করা হয় বলেও জানান তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আবসার, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম মাদু, জাসদ নেতা মোহাম্মদ হোসেন মাসু প্রমুখ।