জসিম উদ্দিন টিপু / সাদ্দাম হোসাইন / ফরিদুল আলম : টেকনাফে করোনাভাইরাস সংক্রমণরোধ মোকাবেলায় সরকারের নির্দেশনা মেনে নিজ নিজ বসত-বাড়িতে শান্তিপূর্ণ অবস্থানের আহবান জানিয়ে মাস্ক ও গøাভস ব্যবহার করে নিজেরা নিরাপদ থেকে অপরকে নিরাপদ রাখার আহবান জানিয়ে জনসাধারণের মধ্যে রজনীগন্ধা ফুল এবং মাস্ক বিতরণ করা হয়েছে।
২৯ মার্চ (রবিবার) সকাল হতে উপজেলার টেকনাফ পৌর এলাকা, হ্নীলা ষ্টেশন, মৌলভী বাজারে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনসুরের নেতৃত্বে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ এবং সচেতনতামূলক যৌথ টাস্কফোর্স বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের হাতে রজনীগন্ধা এবং মাস্কবিহীন জনসাধারণের মুখে মাস্ক তুলে দিয়ে করোনাভাইরাস থেকে সজাগ থাকার জন্য বাড়িতে শান্তিপূর্ণ অবস্থানের আহবান জানান।
যৌথ টাস্কফোর্সের সাথে এসময় উপস্থিত ছিলেন নিরাপত্তা বাহিনীর ক্যাপ্টেন সাইফুদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মৌলানা ফেরদৌস আহমদ জমিরী, টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এবিএমএস দোহা, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, হ্নীলা ইউপির ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছালেহ আহমদসহ কমিউনিটি পুলিশিং ফোরাম, মাদক নির্মূল কমিটির সদস্য, সংবাদকর্মী ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ###
