নিজস্ব প্রতিবেদক : কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ (বিএন) জানান,৬মে ২০২৫ইং ভোর ৪টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশী করে মাছ রাখার বক্সের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১০হাজার ইয়াবাসহ টেকনাফের মাদক পাচারকারী কেফায়েত উল্লাহ (৩০) কে আটক করা হয়।
অপরদিকে দুপুর ৩টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহজনক একটি সিএনজি তল্লাশী করে সিটের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১০হাজার ইয়াবাসহ পালংখালী রোহিঙ্গা ক্যাম্পের জাহেদ হোসেন (৩২) কে সিএনজিসহ আটক করা হয়।
মিডিয়া কর্মকর্তা আরো জানান,পৃথক অভিযানে জব্দকৃত ইয়াবা ও সিএনজিসহ আটককৃতদের সংশ্লিষ্ট মামলায টেকনাফ থানায় হস্তান্তর কার্য্যক্রম প্রক্রিয়াধীন।###
