মুজিব শতবর্ষ উপলক্ষে চিত্রাংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে রামু ১০ পদাতিক ডিভিশন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিনিধি।
মুজিব শতবর্ষ উপলক্ষে চিত্রাংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে রামু ১০ পদাতিক ডিভিশন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে রামু ১০ পদাতিক ডিভিশন।

আজ শনিবার (১১ ডিসেম্বর) রামু সেনানিবাসে বন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর চিত্র প্রদর্শনী “মুজিব চিরন্তন”, বিভিন্ন স্যুভেনিয়র স্টল , চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চিলড্রেন ক্লাব, ইংলিশ স্কুল ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল রামুর ছাত্র-ছাত্রীগন অংশগ্রহণ করেন।
Snapshot 95 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভানেত্রী চিলড্রেন ক্লাব রামু মিসেস রাশিদা আহসান। তিনি প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Snapshot 96 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান, রামু সেনানিবাসের সকল স্তরের সামরিক ও অসামরিক কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিক ও তাদের পরিবারবর্গ ।