টেকনাফে কোস্টগার্ড অভিযানে ইয়াবা ও বিদেশী বিয়ার জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

টেকনাফ অফিস :
টেকনাফে ইয়াবা ও বিপুল পরিমাণ বিদেশী বিয়ার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। উদ্ধারকৃত বিদেশী বিয়ারের মুল্য ৪৮ হাজার টাকা। বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী চট্রগ্রাম পুর্ব জোনের স্টাফ অফিসার (গোয়েন্দা) লেঃ কমান্ডার বিএন ওমর ফারুক জানান বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী চট্রগ্রাম পুর্ব জোনের অধীনস্থ টেকনাফ কোস্টগার্ড স্টেশনের একটি টহল দল ১৮ মার্চ সকাল সাড়ে ৮টায় নাফ নদীতে নিয়মিত টহল দেয়ার সময় কেরুনতলী খাল এলাকায় ১ জন লোক ১টি বস্তা কাঁধে নিয়ে চলে যেতে দেখেন। এতে সন্দেহ হলে লোকটিকে থামতে বলা হলে পালিয়ে যেতে চেষ্টা করে।
এসময় টহল দল নৌকা নিয়ে এসে পিছু ধাওয়া করলে লোকটি অবস্থা বেগতিক দেখে বস্তা ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তা থেকে ৯৬ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।
অপরদিকে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নাইট্যংপাড়া এলাকায় একটি বাড়ীর পাশ থেকে ২০০৬ পিচ ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত বিয়ার ও ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।