টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফে বিজিবি জওয়ানেরা বসত-বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, ৩০ নভেম্বর ভোররাত সাড়ে ৩টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন বিশেষ একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা রঙ্গিখালী গাজীপাড়ায় বদিউল আলমের বাড়িতে অভিযান চালিয়ে কলাগাছের নিচে অভিনব কায়দায় লুকানো ৩৬হাজার পিস ইয়াবাসহ বদিউল আলমের পুত্র মোঃ বেলাল (৩৬) কে আটক করে। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ১কোটি ৮লক্ষ টাকা। এই ব্যাপারে সংশ্লিষ্ট মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন।
