রোহিঙ্গা কর্তৃক লেদার এক বাসিন্দাকে অপহরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এসিস্টেন্ট ডাক্তার পরিচয়ী উগ্রপন্থী সংগঠনের সক্রিয় এক সদস্য কর্তৃক টেকনাফের লেদার এক স্থানীয় বাসিন্দাকে অপহরণ করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভূক্তভোগী পরিবার চিহ্নিত এই অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার জন্য আইন-শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

ভূক্তভোগী জানান,গত কয়েক দিনধরে টেকনাফ উপজেলার হ্নীলা পূর্ব লেদার মৃত আলী আহমদের পুত্র শহীদ উল্লাহকে
বালুখালী ১৯নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সাদেক নামে এক উগ্রপন্থী সদস্য,এমএস সাদেক হোসাইন মেডিকেল এসিস্টেন্টস নামে ইমুসহ একাধিক ইমু নাম্বার ও সীম থেকে কল দিয়ে অপহরণ করে প্রাণনাশের হুমকি দেয় । সে নিজেকে আরসা সদস্য পরিচয় দিয়ে শালবাগান ক্যাম্পে অপহরণ করে প্রাণনাশের হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। এবং সে ডাক্তারের সহকারী পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে।
এতে ভিকটিম নিরুপায় হয়ে থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া গ্রহণ করছে বলে দাবী করে । এই হুমকির পেছনে কোন রহস্য আছে কিনা জানতে চাইলে ভূক্তভোগী নেই বলে দাবী করে।

উক্ত রোহিঙ্গা যুবক মেডিকেল এসিস্টেন্টস পরিচয় দিলেও মুলত বালুখালী ও শালবাগানসহ বিভিন্ন অপহরণকারী চক্রের এবং রোহিঙ্গা উগ্রপন্থী সংগঠনের সক্রিয় সদস্য বলে ধারণা করা হচ্ছে।

নিরাপত্তাহীন ভূক্তভোগী প্রযুক্তির সহায়তায়তায় উক্ত অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সরকারের আইন-শৃংখলা বাহিনীর বিভিন্ন ইউনিটের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। ###