বাহারছড়ায় নারী ধর্ষণ ও শিশু নির্যাতন বিরোধী বিট পুলিশং সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

আজিজ উল্লাহ : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ঘোষণা অনুযায়ী সারাদেশে একযোগে বিট পুলিশিংয়ের মাধ্যমে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতন বিরোধী অংশ হিসেবে টেকনাফ বাহার ছড়া তদন্ত কেন্দ্র পুলিশের উদ্যোগে ধর্ষণ ও নারী সহিংসতা বিরোধী বিট পুলিশং সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০.০০ টায় শামলাপুর উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ইন্সপেক্টর নুর মোহাম্মদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা রফিক উল্লাহ।

নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতন বিরোধী সচেতনতামূলক বিট পুলিশিং সভায় ইন্সপেক্টর নুর মোহাম্মদ বলেন,” সারাদেশে নারীদের সহিংসতা প্রতিরোধে সরকার আইন করছে বিশেষ করে সাম্প্রতিক সময়ে ধর্ষণের ব্যাপারে সরকার যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদন্ডের আইন পাস করেছে তা বাস্তবায়ন করতে পুলিশ কাজ করবে।
বিশেষ করে বাহারছড়া ইউনিয়নে কোন ধরনের নারী সহিংসতার শিকার হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। মাদক ও ইভটিজিংয়ের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে আহবানও করেছেন তিনি”।

ইন্সপেক্টর ছাড়াও আরো বক্তব্য রাখেন, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা সাইফুল্লাহ, যুবলীগ নেতা আমজাদ হোসেন খোকন,স্কুল শিক্ষক সোলাইমান, পুলিশ পরিদর্শক নাসিরুলসহ শামলাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক এম এ মনজুর আলমসহ আরো অনেকে।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক বুলবুল, উপপরিদর্শক জামাল ও জালাল উদ্দীন,তদন্ত কেন্দ্রের একদল পুলিশ সদস্যসহ স্থানীয় বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষ ও স্কুল শিক্ষার্থীরা।