নিজস্ব প্রতিনিধি, টেকনাফ :
বহুল প্রচারিত দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকায় সম্প্রতি ইয়াবা চোরাচালানের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর পত্রিকা বান্ডিল টেকনাফ পৌর শহরে পৌছার পর গায়েব হয়ে যাচ্ছে। গত ১৩ ও ১৪ এপ্রিল গায়েব হওয়ায় পাঠক সমাজ এতে বঞ্চিত। পত্রিকা অফিস থেকে টেকনাফে দায়িত্বে নিয়োজিত প্রতিনিধিদের কাছে আগাম ফোনে জানায় যে, দৈনিক কক্সবাজার পত্রিকা অন্যান্য স্থানীয় পত্রিকার সাথে পাঠালে ও টেকনাফে পৌছার পর সাথে থাকা অন্যান্য পত্রিকা সংশ্লিষ্ট্য পত্রিকার এজেন্ট পেলেও রহস্যজনক কারণে দৈনিক কক্সবাজার পত্রিকা হঠাৎ উদাও হয়ে যায়। টেকনাফ দৈনিক কক্সবাজার৭১ পত্রিকার প্রতিপক্ষ এবং মাদক চোরাকারবারী এবং স্থানীয় ইয়াবা ব্যবসায়ীর আতœীয় লালিত পালিত হলুদ সংবাদকর্মীর কালোহাতের ইশারায় এ পত্রিকার বাল্ডিল নিমিশে গায়েব হয়ে যাচ্ছে। কে এই পত্রিকা গায়েবকারী তাদের খুঁজে বের করা প্রয়োজন। ওরা পত্রিকা ও পাঠক সমাজের শত্রু, কেননা ওরা সত্য ধামাচাপা দিয়ে মিথ্যাচারের আশ্রয় নিয়ে ভাড়াটে মাস্তানের ন্যায় কাজ করছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়–য়াকে মৌখিকভাবে জানালে তিনি সুনিদ্রিষ্ট অভিযোগ পেলে তড়িৎ ব্যবস্থা নিবেন বলে আশ্বাস প্রদান করেন।
