নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলা বাবুর্চি সমবায় সমিতির কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। চকরিয়া পৌরশহরের সায়মা প্লাজা মার্কেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চকরিয়া পৌরসভার নবনির্বাচিত বর্তমান মেয়র আলমগীর চৌধুরী ফিতা কেটে বাবুর্চি সমিতির কার্যালয় উদ্বোধন করেছেন।
চকরিয়া বাবুর্চি সমিতির সভাপতি মোহাম্মদ মনুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর এম নুরুস শফি, ৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ইফতেখারুল ইসলাম হানিফ, ১২৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত নারী কাউন্সিলর রাশেদা বেগম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সহসভাপতি আমান উল্লাহ আমান, চকরিয়া পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশন সাধারণ সম্পাদক রাজিবুল মোস্তাফা রাজীব চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন, চকরিয়া সমিতির উপদেষ্ঠা প্রবীণ বাবুর্চি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, সহসভাপতি মিজানুর রহমান, সহসভাপতি মুফিজুর রহমান, অর্থসম্পাদক মতি, সমিতির সদস্য খলিল, আলী আকবর, রোস্তমসহ নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেছেন, বিগত পাঁচবছর দায়িত্বপালন কালীণসময়ে আমি জনগনের জন্য কাজ করেছি। সরকারের উন্নয়নের সুফল চকরিয়া পৌরসভার প্রতিটি জনপদে পৌঁছাতে চেষ্ঠা করেছি। পৌরবাসি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন অগ্রযাত্রার সুফল পেয়েছে। সেই কারণে পৌরবাসি অকুণ্ঠ চিত্রে এবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা ও বিশ^াস রেখেছেন। নির্বাচনে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করে আমাকে আবারও দায়িত্ব দিয়েছেন। সেইজন্য আমি পৌরবাসির কাছে কৃতজ্ঞ।
তিনি বলেন, ইনশাল্লাহ আগামী দিনে চকরিয়া পৌরসভার সকলস্তরের নাগরিকদের সঙ্গে মিলে মিশে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে চকরিয়া পৌরসভাকে সত্যিকার অর্থে স্বপ্নের মেগাসিটি হিসেবে সাজাতে চাই। আমাদের এই অব্যাহত প্রয়াস প্রচেষ্ঠায় চকরিয়া উপজেলা বাবুর্চি সমিতির মতো সমাজের দায়িত্বশীল সব জনগোষ্ঠির সার্বিক সহযোগিতা দরকার। আশাকরি পৌরবাসি সবাই আমাদের পাশে থাকবেন। একটি স্বনির্ভর মডেল পৌরসভা বির্নিমানে অনুপ্রেরণা দেবেন। ##
