হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ : ‘সাইট্রাস ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ’ টেকনাফে রবিবার ১৪ মে সম্পন্ন হয়েছে। কক্সবাজার হর্টিকালচার সেন্টার এ প্রশিক্ষণের আয়োজন করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের টেকনাফ উপজেলা কৃষক প্রশিক্ষণ সেন্টারে ২ ব্যাচে ২ দিন কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়। এতে ৯৮ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
দৈনন্দিন জীবনে সুস্বাস্থ্য রক্ষায় রোগ প্রতিরোধে টক জাতীয় ফলের উপকারীতা ও বসতবাড়িতে প্রদর্শণীর গুরুত্ব, চারা লাগানো, পরিচর্যা ইত্যাদি বিষয় তুলে ধরে প্রশিক্ষণ দেন কক্সবাজার হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মোঃ সাজ্জাদুল করিম, টেকনাফ উপজেলা কৃষি অফিসার মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত কৃষি সম্প্রসারন অফিসার মনোয়ার হোসেন। প্রশিক্ষণ চলাকালে উপ-সহকারী কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেক কৃষককে ১১টি করে মাল্টা, কমলা ও লেবু জাতীয় চারা, ১টি স্প্রে মেশিন, ছোট্র ২ প্যাকেট কীটনাশক, ৩০০ টাকা যাতায়ত ভাতা দেয়া হয়েছে।
