টেকনাফে কাঁদায় লুকিয়ে রাখা ৩০হাজার ই/য়া/বা/সহ দুই মা/দ/ক কারবারী আটক

লেখক: টেকনাফ টুডে ডেস্ক :
প্রকাশ: ১২ মাস আগে

হুমায়ূন রশিদ : টেকনাফে বিজিবি জওয়ানেরা তল্লাশী চালিয়ে মায়ানমার হতে মাদকের চালান এনে কাঁদায় লুকিয়ে রাখা ৩০হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

‎সুত্র জানায়,২৪জুন সকালে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে দেড় কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে কে,কে খাল সংলগ্ন জালিয়ার জোড়া এলাকায় মায়ানমার হতে কতিপয় ব্যক্তি মাছ ধরার ছদ্মবেশে নাফ নদী হয়ে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থানরত সহযোগীদের নিকট মাদকের হস্তান্তরের অপচেষ্টার গোপন সংবাদের ভিত্তিতে

টেকনাফ ২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক কর্তৃক তাৎক্ষণিকভাবে বিজিবি টহল দলকে নদীর তীর ও তীরবর্তী স্থানে ওঁৎ পেতে থাকার নির্দেশনার পাশাপাশি টেকনাফ বিওপি থেকে একটি নৌ টহল দলকে আধুনিক সামরিক বোটযোগে নাফ নদীতে মোতায়েন করা হয়। কিছুক্ষণ পর মাদকবাহী একটি হস্ত চালিত নৌকা টহল দলের উপস্থিতি টের পেয়ে দ্রæত কে,কে খালের ভিতরে প্রবেশ করে। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কেওড়া বাগানের ভিতরে কর্দমাক্ত মাটির নিচে মাদক লুকিয়ে পালিয়ে যায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কেওড়া বাগানে চিরুনী অভিযান চালিয়ে কাঁদার ভেতরে বিশেষ কায়দায় লুকানো ৩০হাজার ইয়াবাসহ টেকনাফ চৌধুরী পাড়ার আব্দুল শুক্কুরের পুত্র মোঃ নুরুল ইসলাম (৩০) এবং মোঃ আলমের পুত্র মোঃ আয়াস (২৪) কে গ্রেফতার করে।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান (পিএসসি) জানান,আটককৃত আসামী ও জব্দকৃত মাদকদ্রব্য যথাযথ আইনি প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানাতে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ###