অ্যাড: নুরু রশিদ’র পিতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য, সাবেক আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক জনাব অ্যাডভোকেট নুরু রশিদ এর পিতা জনাব শফি উল্লাহ (৭৫) ২৪ মে’২০২৩ দিবাগত রাত ১২.৪৫ ঘটিকার সময় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৫ কন্যা, নাতি-নাতনী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

আজ ২৫/০৫/২০২৩খ্রি: বৃহস্পতিবার, দুপুর ২.০০ ঘটিকার সময় জালিয়াপালং সওদাগর পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য ও সাবেক আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক জনাব অ্যাডভোকেট নুরু রশিদ এর পিতা জনাব শফি উল্লাহ এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪) ও সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মোহাম্মদ তারেক গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।