জসিম উদ্দিন টিপু / মুহাম্মদ জাহাঙ্গীর আলম : সারাদেশের ন্যায় টেকনাফের ১৫টি স্কুলের ৩টি এসএসসি ও ১০টি দাখিল মাদ্রাসার ১টি দাখিল পরীক্ষা কেন্দ্রে ১মদিন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে স্কুল মাদ্রাসার ১৭৫২ জন পরীক্ষার্থীদের মধ্যে ১৩জন অনুপস্থিত রয়েছে।
জানা যায়, ২ ফেব্রæয়ারী সকাল ১০টায় উপজেলার ১৫টি নিম্মমাধ্যমিক স্কুলের জন্য ১নং টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪শ ৫৩জন পরীক্ষার্থীদের ২জন ছাত্র ও ২জন ছাত্রীসহ ৪জন অনুপস্থিত ছিল। পরীক্ষায় অংশ নিয়েছে ৪শ ৪৯জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ২শ ১৬জন এবং ছাত্রী ২শ ৩৩জন।
২নং হোয়াইক্যং আলি আছিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪শ ৪৯জন পরীক্ষাদের মধ্যে ১জন ছাত্রী অনুপস্থিত রয়েছে। পরীক্ষায় অংশ নিয়েছে ৪শ ৪৮জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ২শ ১৯জন এবং ২শ ২৯জন।
৩নং এজাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪শ ৩০জন পরীক্ষার্থীদের মধ্যে ৩জন ছাত্রী অনুপস্থিত রয়েছে। পরীক্ষায় অংশ নিয়েছে ৪শ ২৭জন। তাদের মধ্যে ছাত্র ২শ ৭৪ এবং ১শ ৫৩জন।
অপরদিকে উপজেলার ১০টি দাখিল মাদ্রাসার একমাত্র দাখিল পরীক্ষা কেন্দ্র রঙ্গিখালী ফাজিল ৪শ ২০ জন পরীক্ষার্থীদের মধ্যে ৩জন ছাত্রী ও ২জন ছাত্রসহ মোট ৫জন অনুপস্থিত রয়েছে। পরীক্ষায় অংশ নিয়েছে ৪শ ১৫জন পরীক্ষার্থী তাদের মধ্যে ছাত্র ১শ ৮৩জন এবং ছাত্রী ২শ ৩২জন।
এসএসসি, দাখিল পরীক্ষার ১মদিন কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার এই তথ্য নিশ্চিত করে বলেন, সরকারী নির্দেশনার আলোকে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষার ১ম দিন অতিবাহিত হয়েছে।
