হুমায়ূন রশিদ : টেকনাফে কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এসময় আরো এক মাদক কারবারী পালিয়ে যায়।
সুত্র জানায়,গত ৪ আগস্ট ভোররাত সাড়ে ৪টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল টেকনাফ মৌলভীপাড়ায় কতিপয় মাদক কারবারী ইয়াবা ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযানে যায়। এসময় র্যাবের উস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে স্থানীয় রশিদ আলীর পুত্র মোহাম্মদ নূর (১৯) তে গ্রেফতার করে। এসময় আরো একজন মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তার বসত ঘরের শয়ন কক্ষের পশ্চিম পাশে খাটের নিচে হতে ২২হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
