টেকনাফ পৌরবাসীকে পৌর ছাত্রলীগ সভাপতির ঈদ-উল আযহা’র শুভেচ্ছা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : টেকনাফ পৌরসভার সর্বস্তরের জনসাধারণ ও পৌর ছাত্রলীগের সকল নেতাকর্মীদের ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন টেকনাফ পৌর ছাত্রলীগের সভাপতি ও কক্সবাজার জেলা ছাত্রলীগ শাখার সদস্য সাংবাদিক মোঃ শাহীন।

সভাপতি মোঃ শাহীন বলেন, ঈদ-উল আযহার শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

বছর ঘুরে আমাদের মাঝে আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা। করোনা ভাইরাসের এই মহামারীর দুঃসময়ে সকল আঁধার কাটিয়ে ঈদ-উল আযহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।

আসুন, কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। আপনাকে এবং আপনার পরিবারের সকলকে জানাই ঈদ-উল আযহার শুভেচ্ছা জানাচ্ছি। করোনা ভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন। নিরাপদ থাকুন। ঈদ মোবারক।