টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জানা যায়, ১৭ মে রাত পৌনে ৭টারদিকে র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের মেজর মোঃ রুহুল আমিনের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে বাজার পাড়ার মৃদ সৈয়দ গোলালের পুত্র মোঃ শামছুর আলম (৩৮) ও আমতলীর মোঃ আলীর পুত্র সৈয়দ আব্দুল্লাহ (২০) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। উক্ত শপিং ব্যাগ হতে ১০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ১৯৯০ এর ১৯ (১) টেবিলের ৯ (খ) ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহনের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।