টেকনাফ টুডে ডেস্ক :
উপজেলা পরিষদ নির্বাচনে টেকনাফ থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বর্তমান উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম এর পক্ষে হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে এক বিশাল মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন বাজার থেকে বিশাল মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজারে এসে এক পথসভার মাধ্যমে শেষ হয়।
বিশাল মিছিলটিতে ইউনিয়ন যুবলীগ এবং উত্তর ও দক্ষিণ শাখা ছাত্রলীগের প্রায় হাজারো নেতাকর্মী এবং ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
হোয়াইক্যং ইউনিয়ন (উত্তর) ছাত্রলীগের সভাপতি মাসুক শাহরিয়ার মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান ওয়াশিমের পরিচালনায় পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- টেকনাফ উপজেলা যুবলীগের সদস্য সিরাজুল মোস্তফা চৌধুরী লালু মেম্বার, হোয়াইক্যং ইউনিয়ন আ’লীগের ১নং ওয়ার্ডের সভাপতি নুরুল আমিন সিকদার, হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আসিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইসমাঈল, টেকনাফ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, গ্রন্ত্রনা ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম সাকের, সভাপতি হোয়াইক্যং ইউনিয়ন (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি রবিউল হাসান, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সহ সভাপতি নুরুল আবছার মানিক, হোয়াইক্যং ইউনিয়ন (উত্তর) ছাত্রলীগের সহ সভাপতি এমরানুল হক রুবেল, রিয়াজুল হক রিয়াজ, সায়েমুল হক সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক রনি মল্লিক ও হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সালমান প্রমুখ।
এদিকে উপজেলা যুবলীগের সভাপতি কর্মীবান্ধব নুরুল আলম চেয়ারম্যানের পক্ষে হ্নীলা ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় টেকনাফ উপজেলার হ্নীলা বাসষ্টেশন থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসষ্টেশনে এসে এক পথসভার মাধ্যমে শেষ হয়।
বিশাল মিছিলটিতে যুবলীগ-ছাত্রলীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতাকর্মী অংশ নেন।
হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- টেকনাফ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জাফর আলম গুরা, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক ছাবের খান, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব ফরহাদ প্রমুখ।
টেকনাফের মাটি নুরুল আলম চেয়ারম্যানের ঘাটি জানিয়ে পথসভায় বক্তারা বলেন- স্বাধীনতার বিপক্ষ শক্তি বিএনপি-জামাতের দুঃশানের বিরুদ্ধে নান ষড়ন্ত্রের নীল নকশা ছিন্ন করে দেশরতœ শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে টেকনাফের রাজপথে লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়া ব্যক্তির নাম নুরুল আলম চেয়ারম্যান। আওয়ামী পরিবারের সিংহ পুরুষ মরহুম হাজী মোহাম্মদ শফি মেম্বারের সুযোগ্য সন্তান নুরুল আলম চেয়ারম্যানকে টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চাওয়া সময়ের দাবী। এ অঞ্চলের জনসাধারণের দীর্ঘদিনের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে প্রিয়তো নুরুল আলমের কোন বিকল্প নেই। তাছাড়া এ অঞ্চলের মানুষ সন্ত্রাসমুক্ত ও ইয়াবার বদনাম থেকে মুক্তি পেতে চাই, আর পরিচ্ছন্ন, সন্ত্রাস ও মাদকমুক্ত টেকনাফ বিনির্মাণে তিনি একমাত্র যোগ্য ব্যক্তি। তাই মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নিকট তৃণমূল আওয়ামী পরিবারের প্রাণের দাবী, টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে দলের ত্যাগী ও পরিশ্রমী নেতা নুরুল আলম চেয়ারম্যানকে আ’লীগের মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী করা হোক। একটি সুন্দর ও পরিচ্ছন্ন ও মাদকমুক্ত টেকনাফ উপহার দিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাত্র ও যুবসমাজের প্রিয় অভিভাবক নুরুল আলম চেয়ারম্যানের হাতে নৌকা প্রতীক তোলে দেবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
