চকরিয়ায় ইলিয়াছ এমপির সহধর্মীনির শীতবস্ত্র বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : মহান ২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চকরিয়া-পেকুয়া আসনের এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছের পক্ষে তাঁর সহধমিনী হোসনেআরা আরজু চকরিয়া পৌরসভার বিভিন্ন এলাকার গরীব ও হতদরিদ্র পরিবারের নারী-পুরুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেছেন। ২১ ফেব্রæয়ারী সকালে চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনাস্থ নিজ বাসভবনে পৌরসভার বিভিন্ন এলাকার গরীব মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন এমপির পত্মী।
এদিন গরীব পরিবারের নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা মহিলা পাটির সভানেত্রী ও কক্সবাজার জেলা পরিষদের নারী সদস্য রেহেনা খানম রাহু, চকরিয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, চকরিয়া পৌরসভা জাতীয় পাটির সভাপতি জসিম উদ্দিন কমিশনার, এমপির সহকারি মোহাম্মদ নাজিম উদ্দিন, পৌরসভা মহিলা পাটির সাধারণ সম্পাদক সজরুন নাহার বুলু, উপজেলা শ্রমিক পাটির সভাপতি শোয়াইব মোহাম্মদ রুবেল, মাতামুহুরী যুব সংহতির সভাপতি মোহাম্মদ মানিক। এছাড়াও অনুষ্ঠানে চকরিয়া উপজেলা, পৌরসভা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পাটির সকলস্তরের নেতাকর্মী ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।