টেকনাফ টুডে ডেস্ক : সিরিজ জিততে হলে বাংলাদেশকে ২৪১ রান করতে হবে। হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করে জিম্বাবুয়ে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান তোলে।
জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ওয়েসলি মাধভেরে। এছাড়া ব্রেন্ডন টেইলর ৪৬, ডিয়োন মায়ার্স ৩৪ ও সিকান্দার রাজা ৩০ রান করেন। সম্মিলিত প্রচেষ্টায় জিম্বাবুয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে।
বাংলাদেশের বোলিং ছিল নিয়ন্ত্রিত। শুরু থেকে ধারাবাহিক উইকেট নেওয়ায় চাপে রেখেছিল স্বাগতিকদের। বোলারদের নৈপুণ্যে লক্ষ্য আহামরি বড় হয়নি। শরিফুল ৪ উইকেটে নিয়ে বোলারদের মধ্যে সেরা। সাকিবের পকেটে গেছে ২ উইকেট।
স্কোর: জিম্বাবুয়ে ২৪০/৯
ওভার: ৫০
