টেকনাফে মসজিদের ছাদ থেকে নারকেল কুড়াতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

মু. জাহাঙ্গীর আলম, হ্নীলা :
টেকনাফে নারকেল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহেদ হোসেন (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘটেছে।
৪ জুলাই মঙ্গলবার ভোর সাড়ে ৬টারদিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ আলীখালী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
সে স্থানীয় লালু মিয়ার ছেলে ও দক্ষিণ আলীখালী মাদ্রাসার ছাত্র।

জানা যায়, ভোরে নিহত মাদ্রাসা ছাত্র বাড়ির লাগোয়া মসজিদের ছাদে নারিকেল পড়তে দেখে সেটি সংগ্রহ করতে ছাদে যায়।

এসময় মসজিদের ছাদে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুতায়িত হলে তাতে পা দেওয়া মাত্র বিদ্যুৎপৃষ্ট হয়ে সে ঘটনাস্থলে মারা যায়। দিয়ে নারকেল নিতে যাওয়ার সময় আগ থেকে ছিঁড়ে পড়েছিল। সে পা বাড়ানোর সাথে সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় গোরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে। স্থানীয় মেম্বার নুরুল হুদা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাদ্রাসাস ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।