করোনায় মারা গেলেন টেকনাফ ভূমি অফিসের কানুনগো আবুল আলম

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

আজিজ উল্লাহ,টেকনাফ:

টেকনাফ ভূমি অফিসের কানুনগো মোহাম্মদ আবুল আলম(৪৫) ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহে ওইন্না ইলাহি রাজিউন)

জানা যায়, শনিবার (৮ মে) রাত ১০ টায় ঢাকা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।তিন শ্বাসকষ্ট নিয়ে দীর্ঘ তিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

তাহার পুত্র ফাহাদ মাহমুদ হৃদয় বলেন’ আমার আব্বু করোনায় আক্রান্ত হয়ে তিন দিন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন’ আজ তিনদিন পর মারা গেছেন।

নিহত টেকনাফ ভূমি অফিসের কানুনগো আবুল আমলের দেশের বাড়ি লক্ষ্মীপুর। মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে পুত্র ফাহাদ মাহমুদ হৃদয় বলেন তাহার মরদেহ লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান।