হ্নীলা পূর্ব সিকদার পাড়া জবলে মসজিদ কবর স্থানের গাইড ওয়াল নির্মাণ কাজ উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলা পূর্ব সিকদার পাড়াস্থ জবলে মসজিদ কবর স্থানের গাইড ওয়াল নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। এই মসজিদের সংস্কার ও উন্নয়নে এলাকার বিত্তবান ও সুশীল সমাজকে এগিয়ে আসার আহবান।
জানা যায়, ২৭ আগষ্ট (শুক্রবার) বাদে জুমা উপজেলার হ্নীলা পূর্ব সিকদার পাড়াস্থ জবলে মসজিদ কবরস্থান রক্ষার্থে এলাকাবাসী ও মসজিদ কমিটির উদ্যোগে গাইড ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান এইচ এম ইউনুছ বাঙ্গালী। এতে অন্যান্যদের উপস্থিত ছিলেন মৌলভী আব্দুস সোবহান, মমতাজ আহমদ, নুরুল কবির, নুরুল বশর, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ সেলিম, সিরাজুল ইসলাম মাংগো, দিলদার আলম, সোহেল সিকদার, আলা উদ্দিন, ইকবাল হোছেন, কবর স্থান উন্নয়ন কমিটির আহবায়ক ফরিদুল আলম বিএসসি, সদস্য সচিব মুহাম্মদ সোহেল রানা, অর্থ সম্পাদক রায়হান উদ্দিনসহ স্থানীয় মুসল্লিগণ। এসময় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, আগামী ঐতিহ্যবাহী এই জামে মসজিদের সম্প্রসারণ, উন্নয়ন, সংস্কার এবং এই করব স্থানকে সুরক্ষার জন্য এলাকার বিত্তবান, ব্যবসায়ী, দানবীর ও সুশীল সমাজকে এগিয়ে আসার আহবান জানানো হয়। ###