এম.জিয়াবুল হক : চট্টগ্রাম মহানগীরর পলি হাসপাতালে চিকিৎসাধীন চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুলকে দেখতে গেলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য লায়ন আলহাজ কমরউদ্দিন আহমদ। সোমবার ৪ জানুয়ারী দুপুরে চট্টগ্রাম শহরের পলি হাসপাতালে গিয়ে আহত চেয়ারম্যান মহসিন বাবুলের শাররীক ও চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন লায়ন কমরউদ্দিন আহমদ।
প্রসঙ্গত: রবিবার মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল। দুর্ঘটনায় তিনি হাতে এবং পায়ে গুরুতর জখম হন। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পলি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমরউদ্দিন আহমদ বলেন, মোটর সাইকেল দুর্ঘটনায় সাহারবিলের চেয়ারম্যান মহসিন বাবুল আহত হওয়ার খবর পেয়ে তাকে চট্টগ্রামের পলি হাসপাতালে দেখতে যাই। কর্তব্যরত চিকিৎসক তাঁর আঘাতপ্রাপ্ত শরীরে সফল অপারেশন সম্পন্ন করেছে। বর্তমানে চেয়ারম্যান মহসিন বাবুল অনেকটা বিপদমুক্ত। আশাকরি তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। ##
