সেন্টমার্টিন সংলগ্ন সাগর হতে ৭লাখ ভাসমান ই*য়া*বা উদ্ধার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগর হতে ভাসমান অবস্থায় ৭লাখ পিস ইয়াবার চালান জব্দ করেছে কোস্টগার্ড জওয়ানেরা।

২৮মার্চ ভোররাত ২টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশন সেন্টমার্টিনের জওয়ানেরা উপকূলের ১.৫নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্ব এলাকায় অভিযানকালে মায়ানমার হতে একটি কাঠের বোটকে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করতে দেখে। বোটটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় থামার জন্য সংকেত দেয়া হয়। তখর বোটের মাঝি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি নিয়ে মায়ানমার সীমানার দিকে পালাতে থাকে। কোস্টগার্ড বোটটিকে ধাওয়া করতে থাকলে এক পর্যায়ে বোটটি আটক এড়াতে পলিথিনে মোড়ানো বাদামী রংয়ের কিছু প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে মায়ানমার সীমানায় চলে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা সাগর হতে ভাসমান অবস্থায় ১০টি বস্তা উদ্ধার করে। পরে উদ্ধারকৃত বস্তাগুলো খুলে ৭ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান,জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###