হ্নীলায় আরএফএল এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : হ্নীলায় সম্মানিত গ্রাহক সাধারণের মানসম্মত ক্রোকারিজ সামগ্রীর সেবা দিতে এবার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হল আরএফএল এক্সক্লুসিভ শোরুম।

২৭ জুলাই বিকাল ৪টায় “হ্নীলা নিউ মার্কেটের ২য় তলায় এ-ব্লকের ৭,৮ ও ৯নং রোমে” খতমে কোরআন ও দোয়া মাহফিলের মাধ্যমে আরএফএল শোরুমের উদ্বোধন করা হয়। সময় উপস্থিত ছিলেন আরএফএল প্রোপাইটর মোঃ হাশেম, হ্নীলা ষ্টেশন জামে মসজিদের ঈমাম হাফেজ মৌলানা জামাল উদ্দিন, মৌলানা দিল মোহাম্মদ, মাষ্টার ফরিদুল আলম, মাষ্টার সোহেল রানা, হ্নীলা এপেক্স শোরুমের আব্দুর রহিম, সংবাদকর্মী মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ফরিদুল আলম, হ্যামকোর এমআর নুরুল আলম, ভলবো কোম্পানীর ডিলার জিয়াউর রহমান নয়ন প্রমুখ। শেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য,দেশের স্বনামধন্য ক্রোকারিজ সামগ্রী তৈরী প্রতিষ্ঠান আরএফএলের মানসম্মত পণ্য বিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানের উপহার সামগ্রীর জন্য হ্নীলা-হোয়াইক্যংসহ উপজেলার বিভিন্ন স্থানের রুচিশীল গ্রাহকেরা ওয়ারড্রপ, প্লাস্টিক চেয়ার, আলমিরা, ব্লান্ডার মেশিন, কিচেন রেক, টেবিল, রাইস কুকার, ফ্রাইফ্যান, রুটি মেকার, ইলেকট্রনিক্স চোলা, ডিনার সেট, গ্লাসসহ যাবতীয় ক্রোকারিজ সামগ্রী সংগ্রহ করতে পারেন। ##