নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
বৈশি^ক মহামারি করোনা দুর্দিনে অভিরাম ভারীবর্ষণ ও মাতামুহুরী নদীতে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার বির্স্তীণ জনপদ পানিতে ভাসছে। এতে উপজেলার অন্তত ৪ লাখ মানুষ গেল তিনদিন ধরে পানিবন্দি হয়ে পড়েছে। এই অবস্থায় প্রতিটি পরিবারে বেড়েছে দুর্ভোগ আর সীমাহীন কষ্ট। বিশেষ দুর্গত এলাকার হতদরিদ্র ও কর্মহীন মানুষগুলো আয়-রোজগারের দিশা হারিয়ে পরিবার নিয়ে চরম অভাব অনটনে পড়েছে।
করোনা সংক্রমণের এই দু:সময়ে চকরিয়া উপজেলা ও পৌরসভা এলাকার বন্যাদুর্গত জনপদের মানুষের দুর্দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে ব্যক্তিগত তহবিলের উদ্যোগে সহযোগিতার হাত প্রসারিত করেছেন চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন কছির। মানবিক কাজের অংশহিসেবে সাবেক ছাত্রনেতা কছির বন্যাদুর্গত হতদরিদ্র গরীব মানুষগুলোর মুখে হাসি ফুটাতে পাশে দাড়িয়েছেন। চকরিয়া উপজেলা যুবলীগের নেতাকর্মীদের নিয়ে কোন এলাকায় নৌকায়, আবার কোন এলাকায় গাড়িতে করে ত্রান সাম্রগী নিয়ে ছুঁেট গেছেন বানবাসি মানুষের ঘরে।
বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিনে যুবলীগ নেতা আলহাজ কাউছার উদ্দিন কছির চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে বন্যাদুর্গত ১৩০০ গরীব পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিলের উদ্যোগে বিতরণ করেছেন ত্রান সামগ্রী। প্রতিটি পরিবারবে চাউল ছাড়াও শুকনো খাবার হিসেবে চিড়া, চিনি মুড়ি দিয়েছেন।
চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন কছিরের ত্রাণসামগ্রী বিতরণকালে গেল দুদিন ধরে উপস্থিত থেকে সহযোগিতা করেছেন উপজেলা যুবলীগের সহসভাপতি সহ-সভাপতি হাবিবুর রহমান, মহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান সুজন, জকরিয়া চৌধুরী ,ইসমাইল হোসেন, ছাত্রনেতা সৃজন দে, ইব্রাহিম, হিরু, অভি দে, মামুন, আপন দে, সাইফুল, টিটু, মুন্না প্রমুখ নেতৃবৃন্দ।
