চকরিয়া-পেকুয়াবাসির ভালোবাসার মেলবন্ধন অটুট রাখতে খোলামনে নিবেদিতভাবে কাজ করতে হবে
এম.জিয়াবুল হক, চকরিয়া :
পেকুয়া উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবউল আলমের বিদায় ও নবাগত ইউএনও সাঈদা সাহাদাতকে বরণ করেছেন উপজেলা প্রশাসন। গতকাল বুধবার (১১সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বিদায় ও বরণ করে নেওয়া হয়েছে।
পেকুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য উম্মে কুমছুম মিনুর সভাপতিত্বে বিদায়-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ জাফর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি জাফর আলম বিদায়ী ও নবাগত নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, ‘সরকারি চাকরি করলে ষ্টেশন বদল স্বাভাবিক নিয়ম। কিন্তু ভাল কাজ করলে কেউ তাকে কখনও ভুলতে পারেনা। পাশাপাশি সরকারও ভাল কাজের মুল্যায়ন করে এবং তাদের পদোন্নতিও হয় ভালো। যোগদানকারী নির্বাহী কর্মকর্তাকে জনকল্যাণকর কাজ করা জন্য নির্দেশ প্রদান করেন।’
তিনি বলেন, চকরিয়া-পেকুয়ার জনগন সরলসোজা মানুষ। তাঁরা সহজে যে কাউকে আপন করে নিতে পারে। বিশেষ করে প্রশাসনের সকলস্তরের কর্মকর্তা-কর্মচারীদেরকে সম্মান শ্রদ্ধা জানাতে বদ্ধপরিকর। তাই বলবো চকরিয়া-পেকুয়াবাসির ভালোবাসার মেলবন্ধন অটুট রাখতে হলে সবাইকে খোলামনে জনগনের কল্যাণ ও সার্বিক উন্নয়নে নিবেদিতভাবে কাজ করতে হবে। আশাকরি বিদায়ী ইউএনও’র মতো নবাগত ইউএনও ভালো কাজের মাধ্যমে অবশ্যই যোগ্যতার স্বাক্ষর রাখবেন। জনগনের পাশে থাকবেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিনু, সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এড. কামাল হোসেন, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল আজম, ওসি তদন্ত মো. মিজানুর রহমান, পেকুয়া জিএমসির সাবেক প্রধান শিক্ষক মাস্টার এএম শাহাজাহান, পেকুয়া উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা.মুজিবুর রহমান, উজানটিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, রাজাখালীর ইউপি চেয়ারম্যান ছৈয়দ নূর, মগনামার ইউপি চেয়ারম্যার শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান এইচ এম বদিউল আলম, শিলখালীর ইউপি চেয়ারম্যার নুরুল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর প্রমুখ।
