বাহারছড়ায় শামলাপুর-হোয়াইক্যং সড়কে ট্রাকের ভারে কালভার্ট ধস

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

রিয়াজুল হাসান খোকন, টেকনাফ বাহারছড়া :

টেকনাফ বাহারছড়ার শামলাপুর – হোয়াইক্যং সড়কে একটি পাথরবাহী ট্রাকের ভার সইতে না পেরে টুকরো টুকরো হয়ে ধসে পড়েছে একটি কালভার্ট। ২৩ মে দুপুর ২ ঘটিকার সময় এ ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বাহারছড়ার শামলাপুর -হোয়াইক্যং সড়কে এই কালভার্টটি ধসে পড়ার আগেও অত্যান্ত নড়বড়ে ছিল বলে জানা যায়, এমন কি তার সাথে এই সড়কের আরো অনেক কালভার্ট এখনো অনেকটা নড়বড়ে অবস্থা,, ফলে যে কোনো সময় এই সড়কে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশংঙ্কা প্রকাশ করেন স্থানীয় জনগণ। অন্যদিকে ট্রাকসহ কালভার্টটি ধসে পড়ায় শামলাপুর -হোয়াইক্যং সড়কে যাতায়াতে সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে,, এতে হোয়াইক্যং থেকে শামলাপুর বাজারে আসা অনেক নিত্যপণ্যের বিভিন্ন দ্রব্যের গাড়ি আটকা রয়েছে বলে অনেক ব্যবসায়ী জানান। সরেজমিনে দেখা যায় শামলাপুর হোয়াইক্যং সড়কে শুধু নির্মিত কালভার্ট গুলো নড়বড়ে নই, সাথে রাস্তার মধ্যেও তৈরি হয়েছে অনেক বড় বড় গর্ত, যা যে কোন সময় বড় ধরণে দূর্ঘটনা ঘটতে পারে বলে অনেকে আশংঙ্কা প্রকাশ করেন। আর কালভার্ট সহ পাথর বোঝাই চট্রমেট্রো ১১-৫৬১৬ ট্রাক গাড়িটি হোয়াইক্যং থেকে শামলাপুর আসছিল বলে জানা যায়। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌলভী রফিক উদ্দীন জানান ধসে পড়া কালভার্ট থেকে গাড়িটি তুলে শ্রীঘ্রই কালভার্টটি সংস্কার করা হবে।