চকরিয়ায় বসত-বাড়িতে দুই দফায় হামলা মা-ছেলে ও স্কুল পড়ুয়া ছাত্রীসহ আহত ৫

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার পুর্ববড় ইউনিয়নে বসতবাড়িতে দুইদফা হামলা চালিয়ে মা-ছেলে ও স্কুলপড়–য়া শিশু ছাত্রীসহ পাঁচজনকে জখম করা হয়েছে। শনিবার বেলা ২টা ও রাত ৯টায় উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ব্রাম্মনপাড়ায় পৃথক এ হামলার ঘটনা ঘটে।
ওইসময় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন স্থানীয় মরহুম নুরুল ইসলামের স্ত্রী দিলোয়ারা বেগম (৫৫), পুত্র সাহাব উদ্দিন (৩৮), তার মেয়ে অনুশীলন একাডেমীর ৯ম শ্রেণীর স্কুল ছাত্রী হীরা মনি (১৫) ও ইকরা ইন্সটিটিউটের ৮ম শ্রেণীর ছাত্রী নিশা মনি (১৩), মরহুম নুরুল ইসলামের পুত্র জহির উদ্দিন (২৯)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে সোমবার চকরিয়া থানায় একটি এজাহার দিয়েছেন আক্রান্ত পরিবার।
থানায় জমা দেওয়া এজাহারের অভিযোগ সুত্রে জানাগেছে, জমি মালিক মরহুম নুরুল ইসলামের পুত্র সাহাব উদ্দিন গং এর মালিকানাধীন দিয়ারা খতিয়ান মূলে ৪৫কড়া জমি রয়েছে। তন্মধ্যে প্রায় ৯কড়া জমি দখলে নিতে চেষ্টা চালাচ্ছে একই এলাকার জয়নাল আবদীন জনুর পুত্র মনির উদ্দিন গং। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে ও রাতে অভিযুক্ত নুরুল ইসলামের পুত্র সাহাব উদ্দিন, নুরুল আলমের পুত্র মোঃ রুবেল ও নুরুল আমিন, মৃত শামসুল আলমের পুত্র নুরুল আলম, বাদশার পুত্র মোঃ আনিছ ও রবিসহ আরো ৭/৮জন মিলে হামলা চালায়। এসময় বাঁধা দিতে গেলে হামলায় আহত হন মরহুম নুরুল ইসলামের পরিবারের পাঁচ সদস্য।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসিকে দায়িত্ব দেয়া হয়ে হয়েছে।#