টেকনাফ স্থলবন্দর দিয়ে পেয়াঁজ আমদানীর লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : দেশে কতিপয় মধ্যস্বত্তভোগী ব্যবসায়িদের কারসাজিতে পেয়াঁজসহ নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করে তোলায় সরকার আমদানী শুল্ক হ্রাস করে পেয়াঁজ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রেখে চাহিদা পূরণ করার জন্য মিয়ানমার থেকে পেয়াঁজ আমদানীর লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন। এতে বন্দরের বিভিন্ন সমাস্যা চিহ্নিত করে তা দ্রæত সমাধানের আশ্বাস প্রদান করা হয়।

জানা যায়, ১৬অক্টোবর (শনিবার) সকাল সাড়ে ১১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব এএইচএম সফিকুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলকে ফুলেল সংবর্ধনায় বরণের পর মিয়ানমার থেকে আসা পেয়াঁজ খালাস, পরিবহনসহ বিভিন্ন বিষয়াদির কার্য্যক্রম ঘুরে-ফিরে দেখেন।
Teknaf Pic A 1 16 10 21 scaled TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এরপর টেকনাফ স্থলবন্দর ব্যবস্থাপনা কমিটির একসভা ইউনাইটেড ল্যান্ড পোর্ট হলরোমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব এএইচএম সফিকুজ্জামান। এতে বক্তব্যে রাখেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের উপাধিনায়ক লেঃ এম.মুহতাসিম বিল্লাহ (সাকিল), টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিন চৌধুরী, টেকনাফ স্থলবন্দর কাস্টমস কর্মকর্তা আব্দুন নুর, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল আমিন, ট্রাক মালিক সমিতির সভাপতি খলিলুর রহমান, আমদানিকারক ও ব্যবসায়ীবৃন্দ।

উক্ত বৈঠকে বক্তারা, টেকনাফ স্থলবন্দর, কাস্টম ও রোহিঙ্গা শ্রমিকসহ ট্রান্সপোর্ট সিন্ডিকেটের বিভিন্ন অনিয়ম, চোরাচালান, অতিরিক্ত পরিবহন খরচ ও স্থলবন্দর শ্রমিকসহ বিশেষ সিন্ডিকেটের কর্মকান্ডকে দায়ী করেন।

বৈঠক শেষে বাণিজ্য সচিব ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান সংবাদ কর্মীদের জানান, ব্যবসায়ীরা যাতে আরো বেশি মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করতে উৎসাহী হয় সেই লক্ষ্যে সরকার পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার করেছে। বাজারে দাম স্থিতিশীল রাখা ও সাধারণ মানুষের চাহিদা মেটাতে আজ এই মন্ত্রণালয় প্রতিনিধি দলের সফর। ঢাকা গিয়ে এই বন্দরের এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া পচনশীল এই পন্য বন্দর থেকে দ্রুত খালাস হয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌছানোর ক্ষেত্রে ব্যবসায়ীদের হয়রানী বন্ধের আশ্বাস দেন। পাশপাশি এখানকার সৃষ্ট সমাস্যা সমাধানের পদক্ষেপ গ্রহণের জন্য ইউএনওকে নির্দেশ দেন। ###