চকরিয়ায় এটিএসআইয়ের হাতে টমটম ভাংচুর ও চালক আহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়ায় রোগী নিয়ে টমটম চালানোর সময় গাড়িটি ভাংচুর ও চালক মহিউদ্দিনকে (২৫) পিটিয়ে আহত করেছে মালুমঘাট হাইওয়ে পুলিশের এটিএসআই মাঈনউদ্দিন। এসময় পুলিশের ওই কর্মকর্তা গাড়ির সামনে লাটি দিয়ে আঘাত করলে গøাস ভেঙ্গে চালকের চোখে আঘাত লাগে। এ ঘটনার পর স্থানীয় লোকজন বিক্ষুদ্ধ হয়ে উঠে। পরে ক্ষুব্ধ জনতা মহাসড়কে ব্যাড়িকেড সৃষ্টি করলে প্রায় একঘন্টা সকল ধরণের গাড়ি চলাচল বন্ধ থাকে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজার এলাকায় ঘটেছে এ ঘটনা। অবরোধ চলাকালে চকরিয়া থানার ওসি তদন্ত মো.মিজানুর রহমান ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুষ্ঠ বিচার ও আহত চালকের চিকিৎসার উদ্যোগ নেয়ার ঘোষনা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ১০ টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বালুচর থেকে রোগি নিয়ে একটি টমটম প্রাইভেট চিকিৎসকের কাছে যায়। রোগিকে চিকিৎসকের চেম্বারে পৌঁছে দিয়ে ফেরার পথে মালুমঘাট হাইওয়ে পুলিশ গাড়িটি থামতে বাধ্য করেন। এসময় হাইওয়ে পুলিশের এটিএসআই মাঈনউদ্দিন টমটমের গøাস ভেঙ্গে দিলে ভাঙ্গা গøাসের আঘাতে চালকের চোখে ও পিটুনিতে শরীরে জখম হয়।
গাড়ি ভাংচুর ও চালককে পিটিয়েও ক্ষান্ত হননি এটিএসআই। তিনি গাড়িটিও সড়কের উপর উল্টে দেন। খবর পেয়ে বাজারসহ আশপাশের জনতা ঘটনা¯’লে পৌছে ক্ষুদ্ধ হয়ে উঠেন। পরে কয়েকশত জনতা মহাসড়কের ডুলাহাজারা বাজারে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে। এতে দু’পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। বন্ধ হয়ে যায় যানচলাচল।
জানতে চাইলে মালুমঘাট হাইওয়ে পুলিশের আইসি (ইনচার্জ) এসআই রুহুল আমিন বলেন, অনিচ্ছাকৃতভাবে পুলিশের সাথে টমটম চালকের মধ্যে ঘটনাটি ঘটেছে। কতৃপক্ষ বলেছে এ ঘটনার অভিযুক্ত কর্মকর্তাকে এখান থেকে রিলেক্স করা হবে এবং তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।