এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্টান সাহারবিল ইউনিয়নের আ.কে. নুনুল আমীন চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালেঅংশগ্রহণকারী এস,এস,সি, পরীক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা গতকাল ২৭ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল আনোয়ার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া পেকুয়া আসনের এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছ। তিনি বলেন- গত ৪ বছর চকরিয়া-পেকুয়া জনপদের মানুষের দায়িত্ব পালনকালীন সময়ে তাঁর প্রচেষ্টায় ৩টি কলেজকে ইন্টারমিডিয়েট পর্যায় হতে ডিগ্রীতে উন্নীত করা হয়েছে এবং একটি কলেজে অনার্স কোর্স চালু করা হয়েছে। অনুষ্ঠানে তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরথেকে নুরুল আমীন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবন বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়াও তিনি বিদায়ী পরীক্ষার্থীদেরকে মেধাবী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পর্যাপ্ত পরিশ্রম করতে হবে। কারণ নতুন প্রজন্মের শিক্ষার্থীরা হবে সমৃদ্ধ দেশ গড়তে আগামী দিনের ভবিষ্যত কর্ণধার। তাই শিক্ষার্থীদেরকে সেইভাবে তৈরী করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন- চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বিদ্যালয়ের প্রতিষ্টাতা নুরুল আমীন চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম,চকরিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি কে.এম. নাছির উদ্দিন, ককক্সবাজার জেলা দোকান মালিক ও কর্মচারী সমিতির সভাপতি মামুনুর রশিদ মামুন, রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফানুল কবির, বিদ্যালয় পরিচালনা সদস্য মোহাম্মদ ইউনুস, বিদ্যালয়ের শিক্ষক আজিজুল ইসলাম প্রমুখ।
অপরদিকে একইদিন সকালে হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চকরিয়া উম্মেহাতুন মোমেনীন মহিলা দাখিল মাদরাসার ২০১৮ সালের দাখিল পরীক্ষাথীদের বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন। মাদরাসা কমিটির সভাপতি ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছৈয়দ আলম কমিশনার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা সুপার। উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য, সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অন্যদিকে এদিন বিকালে চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর উচচ বিদ্যালয়ে ২০১৮ সালের এস,এস,সি পরীক্ষাথীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা জাতীয় পাটির যুগ্ম সম্পাদক আসমাউল হুসনা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উপস্থিত ছিলেন এমপির ব্যক্তিগত সহকারি মোহাম্মদ নাজিম উদ্দিন, বিএমচর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি বদিউল আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
