সংবাদ বিজ্ঞপ্তি : রঙ্গিখালী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রাক্তন ছাত্র, ক্রীড়ামোদী, উন্নয়ন ও সংবাদকর্মী জসিম উদ্দিন টিপু উক্ত মাদ্রাসা গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন।
জানা যায়,সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক অধ্যাপক ডক্টর মোঃ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত একপত্রে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জসিম উদ্দিন টিপুকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত করেন। তিনি উক্ত মাদরাসার প্রাক্তন ছাত্র। তিনি মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মনোনীত হওয়ায় শিক্ষা সচেতন অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে উল্লাসের সৃষ্টি হয়েছে।
জসিম উদ্দিন টিপু এর আগে রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, টেকনাফ প্রেসক্লাবের নির্বাহী সদস্য, টেসাসের যুগ্নসাধারণ সম্পাদক, ক্রীড়ামোদী, মানবাধিকার ও উন্নয়ন কর্মী দীর্ঘ, জাতীয় দৈনিক ইত্তেফাকের টেকনাফ সংবাদদাতা, দৈনিক আজকের দেশ বিদেশ পত্রিকায় কর্মরত রয়েছেন। এছাড়া তিনি টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য। তিনি মনোনীত বিদ্যোৎসাহী এই সদস্য মাদ্রাসার ইতিহাসে সর্ব কনিষ্ঠ। তিনি মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের আস্তাভাজন মরহুম শওকত আলী সওদাগরের বড় ছেলে।
এক প্রতিক্রিয়ায় জসিম উদ্দিন টিপু আল্লাহর শুকরিয়া আদায় করে জানান, আমার জ্ঞান অর্জনের এই মাদ্রাসার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সকলের আন্তরিক সহায়তা কামনা করি। এছাড়া তিনি মাদ্রাসার সভাপতি উখিয়া-টেকনাফের উন্নয়নের রূপকার সাবেক সাংসদ জনদরদী নেতা আবদুর রহমান বদি, বর্তমান সাংসদ শাহিন আক্তার ও মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফরিদুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চৌকষ এই সভাপতির নেতৃত্বে সকলের সহযোগিতায় ফকির সাহেব হুজুরের স্বপ্ন পূরণে মাদ্রাসার উন্নয়নে কাজ করবেন বলে জানান ####
