চকরিয়ায় যাত্রীবাহি বাস চাপায় মোটর সাইকেল চালক নি-হ-ত

লেখক: নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় যাত্রীবাহি বাস চাপায় মো. রফিক (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৫টারদিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং লাল ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মো. রফিক উপজেলার হারবাং ইউনিয়নের শালবাগান এলাকার নুরুল হকের ছেলে বলে নিশ্চিত করেছেন স্থানীয় হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, রফিক প্রবাস থেকে গত এক সপ্তাহ আগে দেশে ফেরেন। বৃহস্পতিবার বিকালে বাড়ি নির্মানের জন্য কংকর কিনতে যাচ্ছিলেন তিনি । এ সময় লালব্রীজ এলাকায় কক্সবাজারগামী যাত্রীবাহী বাস পেছনদিক থেকে মোটরসাইকেল চালক রফিককে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায়।

মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মো. নাজমুল ইসলাম দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস গাড়ি জব্দ করা হয়। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ##