নিজস্ব প্রতিনিধি :
টেকনাফ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ এপ্রিল সকালে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড সিরাজুল মোস্তফা, প্রধান আলোচক ছিলেন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব নুরুল বশরের সভাপতিত্বে সাধারন সম্পাদক মাহবুব মোর্শেদের সঞ্চালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মুজিবুর রহমান মেয়র।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল করিম, মো. শফিক মিয়া, ইউনুচ বাঙ্গালী, জহির হোসেন এমএ, আবুল কালাম, জাবেদ ইকবাল চৌধুরী, সাইফুদ্দিন খালেদ, নুরুল আজিম কনক, উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল আলম।
বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন সভাপতি রাশেদ মোহাম্মদ আলী চেয়ারম্যান, হোয়াইক্যং এড মঈনুল হোসেন, সাবরাং ইউনিয়ন সভাপতি সোনা আলী, বাহারছড়া ইউনিয়ন সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, সদর সহ সভাপতি এম হামজালাল, পৌর যুবলীগ সা. সম্পাদক মো. আব্দুল্লাহ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম মুন্না, সৈয়দ আমিন নিশান প্রমুখ।
মাও. আরিফ হোসেনের কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আহমদ হোসেন, মো. ইউছুপ মনো, ইউছুপ ভুট্টো, নবী হোসেন, মুজিবুর রহমান পৌর যুবলীগ সভাপতি রেজাউল করিম ধইল্যা, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সরোয়ার আলম প্রমুখ।