বার্তা পরিবেশক : টেকনাফ রেঞ্জের রোহিঙ্গা অধ্যুষিত মোচনী ও হ্নীলা বিটের আওতাধীন এলাকার জনসাধারণকে সচেতন করে বনভূমির গাছপালা রক্ষা, জবর-দখলরোধ এবং পাহাড় কর্তন বিষয়ে স্থানীয় জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে দুইদিন ব্যাপী সিপিজি সদস্যদের যৌথ মাঠ মহড়া সম্পন্ন হয়েছে।

গত ১৫জুন এবং ১৬জুন মোচনী ও হ্নীলা বিটে পৃথকভাবে যৌথ পাহারা কার্য্যক্রমে নেতৃত্ব প্রদান করেন টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মোঃ আবুল কালাম সরকার, টেকনাফ সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও হ্নীলা ইউপি মেম্বার হোসাইন আহমদ,বিট কর্মকর্তা দেলোয়ার হোসেন, বেলাল হোসেন। ১মদিনে যৌথ বন পাহারা কার্য্যক্রমে মোচনী বন বিটের ২৬নং ক্যাম্প সংলগ্ন এলাকায় অবৈধ বসত-বাড়ি নির্মাণ কাজে বাঁধা প্রদান, গরু চারণ বন্ধ ও গরুর মালিকদের সর্তক করে দেওয়া হয়। সমাপনী দিনে হ্নীলা বিটে পাহাড় জবর দখল, মাটি কাটা ও গাছপালা নিধন কার্য্যক্রম বন্ধ করার জন্য পাহাড়ের পাশে বসবাসকারী জনগোষ্ঠীকে সচেতন করা হয়। বন নীতিমালা বিরোধী কাজ বন, বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানানো হয়। উক্ত যৌথ বন পাহারা কার্যক্রমে সিপিজি সদস্যগণ অগ্রনী ভূমিকা পালন করেন। উক্ত যৌথ বন পাহারা কার্যক্রম পরিচালনায় সার্বিকভাবে সহায়তা প্রদান করেন কোডেক কর্তৃক বাস্তবায়িত ইউএসএইড’র নেচার এন্ড লাইফ প্রকল্প,টেকনাফ সাইট।

