গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২১০ জনের মৃত্যু : শনাক্ত ১২৩৮৩ জন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২১০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৫২ জন।

বুধবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৮৩ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৪ হাজার ৮১০ জনের। পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৪৯০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ লাখ ৯৯ হাজার ৮৭৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৯২ শতাংশ।

( বিস্তারিত আসছে..)