কাব্যে সূরা বাক্বারা [সূরা বাক্বারার ধারাবাহিক কাব্যিক ভাবানুবাদ।]

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
******************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
********************-************************
আয়াত নম্বর :-৬৬
*****************

★★ শুরু করছি আমি মহান আল্লাহর নামে
যিনি পরম করুণাময় অসীম দয়ালু এ ধরাধামে। ★★

যারা নিষিদ্ধ দিনে মাছ শিকারে
প্রভূর নির্দেশের থাকেনি অধিকারে,
তারা হয় ধ্বংস আর অভিশপ্ত
হবে নিমজ্জিত নরকের অতল গহবরে।

সমসাময়িক ও পরবর্তী লোকদের জন্য
এ ঘটনাটি রেখেছি আমি দৃষ্টান্ত অনন্য ;
যাতে তারা গ্রহণ করতে পারে শিক্ষা
আল্লাহর পথে বিনয়ী চিত্তে নেয় যেন দীক্ষা।

মুত্তাকীদের জন্য রেখেছি বানিয়ে
উপদেশ স্বরুপ নির্দেশ দিয়ে –
যেন জীবন গড়ে আমার রঙে রাঙিয়ে
সফলতা করে যেন অর্জন মুত্তাকী সাজিয়ে।