দেশে গত ২৪ঘন্টায় করোনায় ৯৪ জনের মৃত‌্যু ; শনাক্ত ৩৭২৪ জন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৪ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৬ হাজার ১০৯ জন।

২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ৩ হাজার ৭২৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জন।

সোমবার (৩০ আগস্ট) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।